ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে পাকিস্তান

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে পাকিস্তান।

শনিবার (২৬ আগস্ট) রাতে কলম্বোতে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৫৯ রানে হারিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতেই সুখবর পেয়েছে তারা।

প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৮ রান তুলেছিল পাকিস্তান। জোড়া ফিফটি করেন বাবর আজম (৬০) আর মোহাম্মদ রিজওয়ান (৬৭)। তবে দুজনই খেলেছেন কিছুটা ধীরগতিতে। বাবর ৬০ রান করতে খরচ করেন ৮৬ বল, ৭৯ বলে ৬৭ করেন রিজওয়ান।

শেষদিকে আঘা সালমানের ৩১ বলে অপরাজিত ৩৮ আর মোহাম্মদ নওয়াজের ২৫ বলে ৩০ রানে লড়াকু পুঁজি পায় পাকিস্তান।

আফগানিস্তানের গুলবাদিন নাইব আর ফরিদ আহমেদ নেন দুটি করে উইকেট।

রান তাড়ায় নেমে পাকিস্তানি বোলারদের তোপে ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। ছিটকে পড়া সেই ম্যাচে নয় নম্বরে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেন মুজিব উর রহমান। ৩৭ বলে ৬৪ রান করেন লোয়ার অর্ডার এই ব্যাটার, যে ইনিংসে ছিল ৫টি করে চার-ছক্কার মার।

মুজিবের ব্যাটে চড়েই কোনোমতে দুইশ পার করে আফগানিস্তান। ৪৮.৪ ওভারে তারা অলআউট হয় ২০৯ রানে।

পাকিস্তানের শাদাব খান নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ আর মোহাম্মদ নওয়াজের।

Tag :

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে পাকিস্তান

Update Time : ০৫:৪১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩