ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত

আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থী প্রখ্যাত আলেম ও ধর্মীয় চিন্তাবিদ মুজিবুর রহমান আনসারিসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের সময় গুজারগাহ মসজিদে এ ঘটনা ঘটে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, মসজিদ প্রাঙ্গণ জুড়ে রক্তাক্ত লাশগুলো পড়ে রয়েছে।

হেরাত প্রদেশের গভর্ননের মুখপাত্র হামিদুল্লাহ মোতাওয়াকেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন এবং আরো ২৩ জন আহত হয়েছেন।

হেরাত পুলিশের মুখপাত্র মাসুদ রাসুলি জানিয়েছেন, মুজিবুর রহমান আনসারি ও তার কয়েকজন দেহরক্ষী এবং আরো কয়েকজন সাধারণ নাগরিক মসজিদে যাওয়ার সময় বিস্ফোরণে নিহত হন। একজন আত্মঘাতী বোমারু আনসারির হাতে চুমো খাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটায়।

তবে এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বোমা বিস্ফোরণের পেছনের কুশিলবদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

সূত্র : আলজাজিরা

Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত

Update Time : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২