ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আবারো পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক

আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্য আনাতোলীয় অঞ্চলের নিগদে প্রদেশে পাঁচ দশমিক তিন মাত্রার এ ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্ক। ওই ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুরস্কের দুর্যোগ সংস্থা এএফএডি জানিয়েছে, আজ স্থানীয় সময় দুপুর একটা ২৭ মিনিটে নিগদে প্রদেশের বোর জেলায় অনুভূত হওয়া ভূ-কম্পনের গভীরতা ছিল সাত কিলোমিটার। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে যেখানে ভূমিকম্পটি আঘাত হেনেছিল, সেখান থেকে বোর জেলা ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

আবারো পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক

Update Time : ০৫:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩