ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

আয়ারল্যান্ডে নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় আয়ারল্যান্ডে নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আইরিশ সরকারের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দেওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে তারা।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেছেন, আয়ারল্যান্ড সরকারের ‘চরম ইসরায়েলবিরোধী’ নীতির কারণে ডাবলিনে আমাদের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি সীমা অতিক্রম করেছে। আমরা এমন দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করবো, যারা আমাদের স্বার্থ ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইসরায়েলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, এটি গভীরভাবে দুঃখজনক। আয়ারল্যান্ড কখনোই ইসরায়েলবিরোধী নয়। আমরা শান্তি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে। আয়ারল্যান্ড দ্বি-রাষ্ট্র সমাধান চায়, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে। মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে আমাদের অবস্থান থেকে আমরা কখনো সরে দাঁড়াবো না।

আইরিশ জনগণের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনকে তাদের নিজেদের ব্রিটিশ দখলদারত্ববিরোধী সংগ্রামের সঙ্গে তুলনা করার প্রবণতা রয়েছে। চলতি বছরের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া তিনটি ইউরোপীয় দেশের একটি ছিল আয়ারল্যান্ড।

গত সপ্তাহে তারা গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রতি সমর্থনেরও ঘোষণা দিয়েছে।

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার ৯৭৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ।

ইসরায়েল এর আগে আয়ারল্যান্ড থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল। তবে ডাবলিনের দূতাবাস বন্ধ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মলদোভায় নতুন একটি দূতাবাস চালুর পরিকল্পনা করছে।

সূত্র: আল-জাজিরা

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

আয়ারল্যান্ডে নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল

Update Time : ০৩:০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪