ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আর্জেন্টিনাকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:২৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১১০ Time View

আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো। মেগা ফাইনালে দলের হয়ে জোড়া গোল করেছেন ইয়াসির জাবিরি।

সোমবার (২০ অক্টোবর) সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মরক্কো। ১২তম মিনিটে দলের হয়ে স্কোর শিটে নাম লেখান জাবিরি। তার দুর্দান্ত গোলে লিড পায় আফ্রিকার দেশটি।

১৭ মিনিট পর ফের গোল করেন প্রিমেইরা লিগে খেলা এই উইঙ্গার। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় আলবিসেলেস্তে ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মরক্কো। অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে এটিই তাদের প্রথম শিরোপা।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো

Update Time : ০১:২৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫