ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

আর্জেন্টিনা যেতে ভিসার প্রয়োজন হবে না অফিশিয়াল পাসপোর্টধারী ও কূটনীতিকদের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৪৫ Time View
কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। এর ফলে আর্জেন্টিনা যেতে ভিসার প্রয়োজন হবে না অফিশিয়াল পাসপোর্টধারী ও কূটনীতিকদের।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২ দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ।
দু’দেশের মধ্যে ফুটবল নিয়েও আরেকটি চুক্তি সই হয়েছে। এছাড়া কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা।
এর আগে, দুপুরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
উল্লেখ্য, দুদিনের সফরে সোমবার ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

আর্জেন্টিনা যেতে ভিসার প্রয়োজন হবে না অফিশিয়াল পাসপোর্টধারী ও কূটনীতিকদের

Update Time : ০৫:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩