ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

আসাদের বিবাহ বিচ্ছেদ ও রাশিয়ায় আটকে রাখার খবরের সত্যতা অস্বীকার করেছে ক্রেমলিন

সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিবাহ বিচ্ছেদ ও রাশিয়ায় আটকে রাখার খবরের সত্যতা অস্বীকার করেছে ক্রেমলিন। এমন খবরকে মিথ্যা বলে দাবি করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এই প্রতিবেদনগুলোর কোনো সত্যতা নেই।

তুর্কি ও আরবি সংবাদমাধ্যমে রোববার দাবি করা হয়েছিল, সিরিয়ার রাজধানী দামেস্ক বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার পর আসাদ পরিবার রাশিয়ায় আশ্রয় পেয়েছে। এর মধ্যেই আসমা আল-আসাদ মস্কোতে বিচ্ছেদের আবেদন করেছেন বলে দাবি করা হয়।

পেসকভ আরও বলেন, আসাদ মস্কোতে আটক এবং তার সম্পদ জব্দ করা হয়েছে—এমন প্রতিবেদনও ভিত্তিহীন।

তুর্কি ও আরব মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আসমা আল আসাদ মস্কোতে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মস্কোয় নির্বাসিত জীবনযাপন করলেও এতে হাঁপিয়ে উঠেছেন তিনি। যে কারণে রাশিয়া ছাড়ার জন্য আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছেন আসমা। যেই আবেদনটি বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষের পর্যালোচনাধীন রয়েছে।

আসমা ১৯৭৫ সালে লন্ডনে সিরিয়ার বাবা-মায়ের কাছে জন্মগ্রহণ করেন। আসমা আল-আসাদের দ্বৈত ব্রিটিশ-সিরিয়ান নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। আসমা ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে বিয়ে করেন।

এই দম্পতির তিন সন্তান রয়েছে— হাফেজ, জেইন এবং করিম। সিরিয়ার বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলেও জানা গেছে।

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আসাদের বিবাহ বিচ্ছেদ ও রাশিয়ায় আটকে রাখার খবরের সত্যতা অস্বীকার করেছে ক্রেমলিন

Update Time : ০৩:০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪