ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ২৪৪ Time View

হোয়াইট হাউস বৃহস্পতিবার ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তা হিসেবে ৬০ কোটি ডলারের নতুন একটি প্যাকেজ অনুমোদন দিয়েছে।

রাশিয়ার আগ্রাসন বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা অভিযানের সমর্থনে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এমন ঘোষণা দেয়া হলো।

নির্বাহী শাখার এক বিবৃতিতে বলা হয়, এ সহায়তার আওতায় বিভিন্ন সরঞ্জামাদি ও সেবার পাশাপাশি প্রশিক্ষণ প্রদান অন্তর্ভূক্ত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি এবং অস্ত্রের ধরনের ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক সহায়তায় এক হাজার ৫০০ কোটি ডলারের বেশি প্রদান করেছে।

রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী ব্যাপক প্রতিরোধ যুদ্ধ শুরু করার দু’সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ ঘোষণা আসলো।

সূত্র : বাসস

Tag :

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস

Update Time : ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২