ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ইউক্রেনের পতন হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাবে: মাইক পেন্স

মাইক পেন্স বলেছেন, সন্দেহ নেই ইউক্রেনের পতন হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাবে।

এছাড়া যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এড়াতে চায়, তবে মস্কোর আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রয়োজনীয় সামরিক সহায়তা সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স।

হিউ হিউইট শোতে বক্তৃতা দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর ইউএসএ টুডের।

পেন্স বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুধু যুদ্ধ নয়, এটি এর চেয়েও ভয়ঙ্কর। তিনি বিশ্বাস করেন যে, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন দেশের ভেতরে তীব্র বিভাজনের মুখোমুখি হচ্ছেন।

নির্বাচিত হলে পেন্স ইউক্রেনকে জয়ের জন্য যা কিছু দরকার তা দিয়ে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন।

মাইক পেন্স বলেন, আমার কোনো সন্দেহ নেই যে যদি ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দখল করে নেন, তবে এটি খুব বেশি সময় লাগবে না, রাশিয়ান সামরিক বাহিনী একটি সীমান্ত অতিক্রম করার আগে যেখানে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের যোদ্ধাদের পাঠাতে হবে।

পেন্স নিজেকে রোনাল্ড রিগ্যানের মতবাদের একজন সমর্থক দাবি করেন। তিনি বলেন, আপনি যদি নিজ মাটিতে যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে লড়াই করতে ইচ্ছুক না হন, তবে আমরা আপনাকে সেখানে তাদের সঙ্গে লড়াই করার জন্য উপযুক্ত সহায়তা দেব। যাতে করে আমাদের সেনাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে না হয়।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

ইউক্রেনের পতন হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাবে: মাইক পেন্স

Update Time : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩