ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

ইউক্রেনের বিভিন্ন শহরে এখনও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী

ইউক্রেনের বিভিন্ন শহরে এখনও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী। এমনকি, রাশিয়া এখন শুধু পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ককে পূরোপুরি মুক্ত করার দিকে মনোযোগ দেওয়ার ঘোষণা করলেও রুশ সেনারা কিয়েভ সহ অন্যান শহরেও ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লুটস্ক, খারকিভ, জাইটোমির এবং রিভনে শহরের কথা উল্লেখ করেছেন। মিখাইল পোডোলিয়াক বলেন, প্রতিদিন আরও বেশি করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়ান সেনারা। আর মারিওপোল বোমার ‘কার্পেট’-এর নিচে ঢাকা পড়ে গেছে।

রাশিয়ান আগ্রাসনের চিত্র তুল ধরে জেলেনস্কির এ উপদেষ্টা বলেন, রাশিয়ার আর ভাষা, মানবতাবাদ, সভ্যতা নেই। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র, বোমা রয়েছে। এগুলো দিয়ে তারা ইউক্রেনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার আবাসিক ভবন ধ্বংস করেছে রাশিয়া। প্রাণহানি হয়েছে অনেক বেসামরিক মানুষের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে প্রায় ৪৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে।

এদিকে ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তির অংশ হিসেবে, ইউক্রেন একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এটি তৃতীয় পক্ষ দ্বারা নিশ্চিত হতে হবে। দরকার হলে একটি গণভোটের ব্যবস্থা করতে হবে।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

ইউক্রেনের বিভিন্ন শহরে এখনও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী

Update Time : ০৬:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২