ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের লিমান শহরে রুশ সেনাদের একটি বড় অংশ ঘিরে ফেলেছে ইউক্রেনের বাহিনী

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের লিমান শহরে রুশ সেনাদের একটি বড় অংশ ঘিরে ফেলেছে ইউক্রেনের বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্য বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেরি চেরেভাতি এ দাবি করেছেন। এছাড়া শহরটির চারপাশের বসতিগুলোও পুনরুদ্ধার করেছে তারা।

ইউক্রেনের টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সেরি চেরেভাতি বলেন, আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, লিমান শহরে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার রুশ সেনা ছিল। কিন্তু ইউক্রেনের বাহিনীর অভিযানে অনেক রুশ সেনা হতাহত হওয়ায় এ সংখ্যা এখন কমে এসেছে।

সেরি চেরেভাতি বলেন, রুশ সেনাদের সাফল্য অর্জনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সাক্ষাৎকারে লিমান শহরের গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি। শহরটি ইউক্রেনের সেনারা দখল করতে পারলে ক্রেমিনা ও সেভরোদোনেৎস্ক শহরে অগ্রসর হওয়া তাদের জন্য সহজ হবে। বর্তমানে শহর দুটিতে রুশ সেনাদের শক্ত ঘাঁটি আছে।

Tag :

Update Time : ০৪:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২