ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৪ Time View

তিন দেশের ১৯৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশগুলো হলো-রাশিয়া, উত্তর কোরিয়া ও বেলারুশ। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মস্কোকে অস্ত্র সংগ্রহে সহায়তা এবং ইউক্রেনের শিশুদের অপহরণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে রাশিয়ার ছয় ঊর্ধ্বতন কারা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তাদের সম্পদ আটকে দেওয়া হয়েছে। খবর রয়টার্স, বিবিসি ও এএফপির।

বেলজিয়াম ইইউ-এর বর্তমান প্রেসিডেন্ট। সমাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেলজিয়াম বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কর্মকাঠামোর আওতায় ১৩তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইইউ রাষ্ট্রদূতরা নীতিগতভাবে সম্মত হয়েছে।

ইইউ-এর নতুন এ নিষেধাজ্ঞার আওতায় থাকা ১৯৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণ বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। নতুন এ তালিকায় রাশিয়ার সামরিক প্রতিষ্ঠান এবং ইউক্রেন থেকে শিশুদের পাচার ও অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ তালিকায় উত্তর কোরিয়া ও বেলারুশের একটি করে প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে গত বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি বলেন, ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে রাশিয়া কয়েক শ এতিম শিশুকে অনথালয় এবং কেয়ার হোম থেকে সরিয়ে নিয়েছে। এছাড়া অনেককে দত্তকও দিয়ে দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া রাশিয়ার কারা কর্মকর্তারা আর্কটিক পেনাল কলোনির দায়িত্বে ছিলেন। যেখানে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা যুক্তরাজ্যে যেতে পারবেন না। পশ্চিমা নেতারা বলছেন, নাভালনির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রুশ কর্তৃপক্ষ দায়ী।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন বলেন, যারা নাভালনির প্রতি নৃশংস আচরণে জড়িত, তাদের ক্ষমা নেই। আমরা তাদের জবাবদিহি করব। ব্রিটিশ সরকার নাভালনির লাশ দ্রুত তার পরিবারের কাছে হস্তান্তর এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

নাভালনির মায়ের যে চাওয়া, তা যুক্তরাজ্যের আহ্বানে প্রতিধ্বনিত হয়েছে। ওই নারীকে মঙ্গলবারও কারাগারের বাইরে দেখা গেছে। ছেলের লাশ পাঁচদিন ধরে দেখতে চাইছেন তিনি। এখনো মা জানেন না তার ছেলের লাশ কোথায় আছে।

নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন ওই কারাগারের প্রধান কর্নেল ভাদিম কনস্টান্টিনোভিচ কালিনিন, উপপ্রধান লে. কর্নেল সের্গেই নিকোলাভিচ, উপপ্রধান লে. কর্নেল ভ্যাসিলি আলেকজান্দ্রোভিচ ভিড্রিন, উপপ্রধান লে. কর্নেল ভ্লাদিমির ইভানোভিচ পিলিপচিক, উপ-প্রধান লে. কর্নেল আলেকজান্ডার ভ্লাদিমিরোভিচ গোলিয়াকভ, উপপ্রধান আলেকজান্ডার ভ্যালেরিভিচ ওব্রেজটসভ।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা

Update Time : ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪