ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এক ঘণ্টা এগালো ঘড়ির কাঁটা

ইউরোপের দেশগুলোতে রোববার (৩১ মার্চ) থেকে এক ঘণ্টা এগিয়ে চলবে ঘড়ির কাঁটা। মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতিবছর মার্চের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়া হয়। যা ডে লাইট সেভিং টাইম (ডিএসটি) নামে পরিচত। খবর টাইম অ্যান্ড ডেট।

অফিসসহ অন্যান্য জায়গায় দিনের আলোর আরও ব্যবহারের জন্য এমনটি করা হয়। তবে আগামী ২৭ অক্টোবর রোববার আবারও সাধারণ সময়ে ফিরে আসবে ঘড়ির কাঁটা। যুক্তরাষ্ট্র ও কানাডায় গত ১০ মার্চ থেকেই ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়া হয়েছে।

এদিকে প্রতি বছর যে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয় সেটি বাতিল করে দিতে ২০১৯ সালে একবার উদ্যোগ নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও এটি নিয়ে কোনো সুরাহা হয়নি। এমনকি বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।

গত কয়েক বছরে ব্রেক্সিট, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়টি আরও জটিল করে দিয়েছে। আর বিষয়টির সমাধান যে সহসা হবে না সেটিও প্রায় নিশ্চিত।

ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী, ডিএসটি শুরু হয় মার্চের শেষ রোববার। আর শেষ হয় অক্টোবরের শেষ রোববার। তবে ইউরোপের দেশ রাশিয়া, আইসল্যান্ড ও বেলারুশ ডিএসটি পদ্ধতি ব্যবহার করে না।

যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনে ঘড়ির কাঁটা এগোনো হয়। তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করে রেখেছে সেখানে সাধারণ সময় অনুযায়ী সবকিছু চলে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এক ঘণ্টা এগালো ঘড়ির কাঁটা

Update Time : ০২:৪৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪