ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪০

ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের এক কারাগারের একটি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে একজন সরকারি মুখপাত্র ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিভাগের মুখপাত্র রিকা আপ্রিয়ান্তি জানিয়েছেন,
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা থেকে ২টার মধ্যে তানগেরাং কারাগারের সি ব্লকে আগুন লাগে ও পরে তা নিভিয়ে ফেলা হয়।
বুধবার সকালে এ হতাহতের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির সরকারি একজন মুখপাত্র।
কর্তৃপক্ষ কারাগারটি থেকে সব বন্দিকে সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আপ্রিয়ান্তি বলেন, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সি ব্লকের ধারণক্ষমতা ১২২ জন আর সেখানে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত বন্দিদের রাখা হয়েছিল।
কারাগারটিতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি ছিল বলে নিশ্চিত করলেও অগ্নিকাণ্ডের সময় সি ব্লকে কতোজন বন্দি ছিল তা জানাননি তিনি।
রাজধানী জাকার্তার নিকটবর্তী শিল্পাঞ্চল তানগেরাংয়ের এই কারাগারের ধারণক্ষমতা ৬০০ জনের হলেও সেখানে দুই হাজারেরও বেশি বন্দি ছিলেন বলে সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ সরকারি তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক কম্পাস টিভির ফুটেজে একটি উঁচু ভবনের ওপর থেকে দমকল কর্মীদের বিশাল আগুনের শিখা নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।
এই সম্প্রচারমাধ্যমটি ৪১ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে।
পুলিশের মুখপাত্র ইউশ্রি ইউনুস মেট্রো টেলিভিশনকে বলেছেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।’
অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৭৩ জন সামান্য আহত হয়েছেন পুলিশি প্রতিবেদন উদ্ধৃত করে জানিয়েছে মেট্রো টেলিভিশন।
Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪০

Update Time : ০৪:৪১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১