ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের

ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। আগ্রাসনের জবাবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী। এরই মধ্যে ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরাইল।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। এর মাধ্যমে শতাধিক সামারিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে আছে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা।

দখলদার এই বাহিনী আরও জানায়, ইসরাইলি বিমান বাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর চেষ্টা করছে।

এর আগে তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তেহরান।  এর পর ইসরাইলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে।

ইরানে হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: আলজাজিরা।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের

Update Time : ০২:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬