ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল; নিহত ৫৬ হাজার ছাড়ালো

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল। সমানতালে অবরুদ্ধ এই উপত্যকায়ও হামলা চালিয়ে গেছে দখলদার বাহিনী। গাজার বিভিন্ন চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৫৬ জন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার রাফায় ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে ২৭ জন প্রাণ হারায়।
দখলদার বাহিনীর হামলায় এরই মধ্যে ৫৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (GHF) কর্তৃক প্রতিষ্ঠিত বিতর্কিত ত্রাণ বিতরণকেন্দ্রে এখন পর্যন্ত বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। জাতিসংঘের ত্রাণ সহায়তার প্রধান এই ত্রাণ বিতরণ কেন্দ্রকে ‘মৃত্যুর ফাঁদ’ হিসেবে চিহ্নিত করেছেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে ওয়াদি গাজার দক্ষিণে সালাহ আল-দিন স্ট্রিটে এক হামলার ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে। সেখানে আরও ১৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক।

খান ইউনিসের দক্ষিণে নাসের মেডিকেল কমপ্লেক্স থেকেও একই রকম দৃশ্য দেখা গেছে। আল জাজিরার হানি মাহমুদ গাজা শহরের উত্তরে অবস্থিত বিভিন্ন শহর এবং দক্ষিণে অবস্থিত রাফাহ থেকে রিপোর্ট করেছেন যে, গাজা শহরের একটি সাহায্য কেন্দ্রের কাছে আসা লোকজনও নিহত হয়েছেন।

গাজার আল-শিফা হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে হতাহতদের আনা হয়েছে বলে জানান তিনি। সেখানকার জরুরি বিভাগ অকেজো হয়ে পড়েছে এবং অনেকেই চিকিৎসা সেবার অপেক্ষায় মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা এপিকে জানিয়েছেন যে, মানুষ যখন ত্রাণের ট্রাকের দিকে এগিয়ে আসছিল তখন ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। আহমেদ হালাওয়া নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, এটি একটি গণহত্যা, আমরা যখন পালিয়ে যাচ্ছিলাম তখনও ট্যাঙ্ক এবং ড্রোন থেকে গুলি চালানো হয়েছে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল; নিহত ৫৬ হাজার ছাড়ালো

Update Time : ০৫:০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫