ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ইরানের হামলায় ইসরায়েলের ৫ হাজারেরও বেশি মানুষ গৃহহীন

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে ইসরায়েলের পাঁচ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ। বৃহস্পতিবার (১৯ জুন) সংবাদ মাধ্যমটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ হাজার ১১০ জনকে গৃহহীন হিসেবে শনাক্ত করেছে, যার মধ্যে ৯০৭ জন রাজধানী তেল আবিবের বাসিন্দা।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই এখন ইসরায়েলের যুদ্ধের অন্যতম লক্ষ্য।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া তাদের দুর্বলতার লক্ষণ। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র যে ধরনের কথা বলছে তা বেঞ্জিয়ামিন নেতানিয়াহু সরকারের দুর্বলতা এবং অক্ষমতার লক্ষণ।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ইরানের হামলায় ইসরায়েলের ৫ হাজারেরও বেশি মানুষ গৃহহীন

Update Time : ০২:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫