ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জনের বেশি এজেন্ট আটক

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী দিয়ে অভিযান চালায় ইরান। এতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জনের বেশি এজেন্ট আটক হয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মেহের নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, অভিযানের সময় দুজন নিহতও হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসির স্থলবাহিনীর কুদস ঘাঁটি জানিয়েছে, ইসরায়েলপন্থি ‘সন্ত্রাসী ও ভাড়াটে গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তি আটক হন। এ ছাড়া, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি আগ্নেয়াস্ত্রও রয়েছে।

আইআরজিসি জানায়, ধৃত ব্যক্তিরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নিরাপত্তা স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় যুক্ত ছিল। গোটা অভিযানটি দুই সপ্তাহব্যাপী পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে।

প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা হওয়ায় অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। ইরান বরাবরই অভিযোগ করে আসছে, এই অঞ্চলকে ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএ দেশের ভেতরে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

আইআরজিসি আরও দাবি করে, এই অভিযানের মাধ্যমে মোসাদের একটি বড় নাশকতা পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তারা জানায়, ইসরায়েল এ অঞ্চলে সামরিক তথ্য চুরি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার জন্য স্থানীয়দের অর্থ ও প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করছিল।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরান সরকারের এমন ঘোষণার পেছনে কৌশলগত বার্তা রয়েছে। এটি যেমন অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সক্ষমতা প্রদর্শনের ইঙ্গিত, তেমনি আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া—দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে কোনো হস্তক্ষেপই বরদাশত করা হবে না।

আটক ব্যক্তিদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জনের বেশি এজেন্ট আটক

Update Time : ০৩:৩০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫