ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে হামাসের সহস্রাধিক রকেট হামলা ;ভয়ে পালাচ্ছে ইহুদিরা, ৫ ইসরাইলি নিহত:

গাজায় গত সোমবার রাত থেকে ইসরাইলের বিমান হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের দুই শীর্ষ নেতাসহ ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও কয়েকশ’ ফিলিস্তিনি। ইসরাইলের ওই বর্বর হামলার প্রতিশোধ নিতে সোমবার রাত থেকে দফায় দফায় সহস্রাধিক রকেট হামলা চালিয়েছে হামাস। খবর আনাদোলু ও টাইমস অব ইসরাইলের।

ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে হামাসের রকেট আছড়ে পড়ছে তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে। এতে কমপক্ষে ৫ ইসরাইলি নিহত এবং কয়েকশ’ আহত হয়েছে।

হামাসের রকেট হামলায় প্রাণভয়ে দ্বিগবিদ্বিগ ছুটছে ইহুদিরা। বুধবার ভোরে ইসরাইলের লড শহরে বাড়ি ছেড়ে পালাতে থাকা দুই ইসরাইলি রকেট হামলায় নিহত হয়েছেন।এসময় তাদের গাড়িটি রকেট হামলায় উড়ে যায়।

এর আগে হামাসের রকেট হামলায় মঙ্গলবার ইসরাইলেরর দক্ষিণাঞ্চলের আশখেলন শহরে দুই নারী নিহত হয়েছেন। এছাড়া তেলআবিবে হামাসের রকেট হামলায় ৮০ বছরের ইসরাইলি এক বৃদ্ধ মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত হামাসের হামলায় ৫ ইসরাইলি নিহতের খবর পাওয়া গেছে।

Tag :

Update Time : ০৭:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১