ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ইসরায়েলকে ২০টিরও বেশি হার্মিস-৯০০ মডেলের কিলার ড্রোন দিল ভারত

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আদানি-এলবিট অ্যাডভান্সড সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড’ ইসরায়েলকে ২০টিরও বেশি হার্মিস-৯০০ মডেলের ড্রোন দিয়েছে। মাঝারি উচ্চতায় উড়তে সক্ষম এই কিলার ড্রোন ইসরায়েলের কাছে বিক্রির কথা প্রথম জানায় প্রতিরক্ষা সম্পর্কিত ওয়েবসাইট শেফার্ড মিডিয়া।

জানা গেছে, হার্মিসকে হিব্রুতে কোশেব অর্থাৎ নক্ষত্র বলা হয়। এই ড্রোন বেশ কয়েক ধরনের ‘গাইডেড’ বোমা বহন করতে সক্ষম। এক বারে ৩০ ঘণ্টা উড়তে পারে হার্মিস ৯০০ ড্রোন।

৫০০ কেজি ওজন বহন করতে সক্ষম ইসরায়েলের এই ‘গেম চেঞ্জার’ড্রোন। এই ড্রোনে রয়েছে হাই ডেফিনিশন অপটিক্যাল সেন্সর, স্পেশাল এরিয়াল সার্ভিল্যান্স সিস্টেম এবং পিন পয়েন্ট লেজার টার্গেট মার্কাস।

এ নিয়ে গত ২ ফেব্রুয়ারি রিপোর্ট করেন নীলম ম্যাথিউস। ওই রিপোর্টে বলা হয়েছে, এটি এখনো তেল আবিব বা নয়াদিল্লি কেউই প্রকাশ্যে স্বীকার করেনি।

এর আগে ২০১৮ সালে ইসরায়েলের এলবিট সিস্টেমস শতকরা ৪৯ ভাগ শেয়ারে আদানি গ্রুপের সাথে জয়েন্ট ভেনচারে ড্রোন উৎপাদন শুরু করে এবং ইসরায়েলের বাইরে প্রথমবারের মতো ড্রোন তৈরির জন্য হায়দ্রাবাদে ১৫ মিলিয়ন ডলার মূল্যে নির্মিত স্থাপনা চালু করে।

শেফার্ড মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, তারা ইসরায়েলের এলবিট সিস্টেমের সাথে যোগাযোগ করলে একজন মুখপাত্র জানায় যে, ‘তারা নিশ্চিত করতে পারে-এলবিট সিস্টেম আদানির সাথে সহযোগিতা করে, যেটি আমাদেরকে ড্রোন সরবরাহ করে থাকে। ’

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ইসরায়েলকে ২০টিরও বেশি হার্মিস-৯০০ মডেলের কিলার ড্রোন দিল ভারত

Update Time : ০৩:২০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪