ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩১ আগস্ট ২০২৬ ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলি, মিসরীয় সেনা নিহত

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ১৯৩ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েল ও মিসরের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে উভয় দেশ।

সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। অবশ্য বিবিসি বলছে, মিসরীয় সেনা নিহতের ঘটনায় কিছু অন্যান্য বিবরণও পাওয়া যাচ্ছে।

মিসরের সামরিক মুখপাত্র বলেছেন, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিসরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি ‘যথাযথ কর্তৃপক্ষ’ তদন্ত করছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনীও বলেছিলো, মিসর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের খবরের তদন্ত করছে তারাও।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মিসরীয় কর্নেল গারিব আবদেল হাফেজ গারিব বলেছেন, ‘রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিসরীয় সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছেন।’

ইসরায়েল এই মাসে সীমান্তের ফিলিস্তিনি অংশের রাফা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়। দখলদার এই দেশটি রাফাতে সামরিক অভিযানও শুরু করেছে, যা মিসরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকেও তীব্র সমালোচনার মুখে পড়েছে।

মিসর ও ইসরায়েল ১৯৭৯ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং তখন থেকে নিরাপত্তার বিষয়ে বিশেষ করে গাজার সীমান্তের চারপাশে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা করে থাকে মিসর। তবে ইসরায়েলি বাহিনী তিন সপ্তাহ আগে রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেয়ার পর থেকে মিসর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে।

বিবিসি বলছে, রাফা সীমান্তবর্তী এলাকায় মিসরীয় ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। অবশ্য সেখানে আসলে কি ঘটেছে তা তদন্ত করছে মিসরীয় ও ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি মিডিয়া বলছে, সেখানে গুলি বিনিময় হয়েছে, তবে এই ঘটনার আরো কিছু বিবরণ পাওয়া যাচ্ছে এবং ইসরায়েলি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে এবং এতে এখন পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিসর বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে শক্তিশালী সমর্থক হিসেবে রয়েছে এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধে ইসরায়েলি গণহত্যার নিন্দাও করেছে দেশটি।

উল্লেখ্য, মিসরই ছিলো প্রথম আরব দেশ যেটি ৪৫ বছর আগে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলো। অবশ্য শান্তি চুক্তি হলেও উভয় দেশের মধ্যে সম্পর্ক প্রায়শই খারাপ হয়েছে। যদিও মিসরীয় এবং ইসরায়েলি সেনাদের মধ্যে প্রাণঘাতী কোনো ঘটনা বেশ বিরল।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ৩১ আগস্ট ২০২৬

ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলি, মিসরীয় সেনা নিহত

Update Time : ০৯:০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪