ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু

ইসরায়েলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ‘বড় কিছু ঘটেনি’ বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।

সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক্স-এর একটি পোস্টে বলা হয়েছে, ‘ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি ভবনের ছাদে আগুন লাগার খবর পাওয়া গেছে, তবে কোনো বড় ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি।’

এতে আরও বলা হয়, ‘ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কারও শারীরিক আঘাতের খবর পাওয়া যায়নি। এমডিএ টিম আতঙ্কিত বেশ কয়েকজনকে ঘটনাস্থলে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানার চেষ্টা করছে।’

এর আগে শনিবার (২১ জুন) ভোরে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সঙ্গে সঙ্গে মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের চ্যানেল ১২ এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদের মধ্যে একটি ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :
জনপ্রিয়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে

ইসরায়েলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

Update Time : ০৩:২১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫