ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইসলামিক স্টেটের (আইএস) নতুন নেতার নাম ঘোষণা

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আগের নেতা নিহত হওয়ার পর আবু আল হাসান আল হাশেমি আল কুরায়েশিকে নিজেদের নতুন নেতা হিসেবে ঘোষণা করলো সংঘঠনটি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় নিজেদের শীর্ষ নেতা নিহত হওয়ার পর এবার নতুন নেতার নাম ঘোষণা করেছে আইএস। এর সাথে আগের নেতা আবু ইব্রাহিম আল কুরায়েশি ও মুখপাত্র আবু হামজা আল কুরায়েশির নিহত হওয়ার ব্যাপারটিও নিশ্চিত করেছে তারা।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় গত ৩ ফেব্রুয়ারি আইএসের শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরায়েশিকে হত্যা করার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই হামলায় ১৩ জন নিহত হয়েছিলো বলে জানআনো হয়েছিলো সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটসের পক্ষ থেকে।

বছর তিনেক আগে ইরাক, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যে আইএসের আগ্রাসন শেষ হলেও আবার নতুন করে ঐসব অঞ্চলে নিজেদের কর্মপরিধি বৃদ্ধির চেষ্টা করছে সংগঠনটি।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইসলামিক স্টেটের (আইএস) নতুন নেতার নাম ঘোষণা

Update Time : ০৪:১৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২