ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ঈদের দ্বিতীয় দিনও রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ

ঈদের দ্বিতীয় দিন চলছে বুধবার (৪ মে)। ঈদ আনন্দ উপভোগ করতে এখনও রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। সংখ্যাটা একেবারে কমও নয়। আর ঢাকামুখী যেসব ট্রেন আসছে, সেসব ট্রেনে তেমন কোনো যাত্রী দেখা যায়নি।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ৩ নাম্বার প্লাটফর্মে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, ৫ নাম্বার প্লাটফর্মে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ৬ নাম্বার প্লাটফর্মে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস দাঁড়ানো আছে। ট্রেনগুলোর প্রতিটি বগিই মানুষে প্রায় পূর্ণ। আসন তেমন একটা ফাঁকা নেই। কোনো কোনো বগিতে দাঁড়িয়েও লোকজন বাড়ির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মুখে এখনও রয়েছে ঈদের হাসি।

ঈদযাত্রা বিলম্বের কারণ হিসেবে তাদের কাছ থেকে জানা গেছে, অনেকেই ঈদের আগে টিকিট সংগ্রহ করতে পারেননি। সড়ক পথে ভোগান্তি হবে বলে সে পথেও পা বাড়াননি। তাই কষ্ট হলেও ঢাকায় ঈদের দিন কাটিয়ে আজ বাড়ি ফিরছেন তারা। এছাড়া অনেকেই বাড়ি থেকে এসে ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ঈদের দিন পর্যন্ত ভালো ব্যবসা করে আজ তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। বিক্রি হচ্ছে আগামী ৮ মে’র টিকিট। সেই হিসেবে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারগুলোর সামনে কিছুটা ভিড় দেখা গেছে। তবে প্রত্যেকে ৩০-৪৫ মিনিট সময়ের মধ্যেই টিকিট পাচ্ছেন। কাউন্টার থেকেও জানানো হয়েছে পর্যাপ্ত টিকিট রয়েছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ঈদের দ্বিতীয় দিনও রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ

Update Time : ০৯:৫৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২