কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয়জনের মৃত্যুর খবর এসেছে। বুধবার (১৯ জুন) সকালে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বুধবার সকালে গণমাধ্যমকে বলেন, “৮ ও ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। ”
অনলাইন ডেস্ক 









