ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

উচ্চ তাপমাত্রায় জাপানে সতর্কতা জারি

বেশ কয়েক দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে দাবদাহ চলছে। উচ্চ তাপমাত্রার প্রভাব পরেছে জাপানেও। ইতোমধ্যেই উচ্চ তাপমাত্রার কারণে জাপানে ৪৭টি প্রদেশের ২০টিতে ‘হিট স্ট্রোক’ সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল রবিবার (১৬ জুলাই) দেশটির রাজধানী টোকিওসহ আরও কিছু এলাকায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ধরনের তাপমাত্রা জীবনের জন্য হুমকি।

গতকাল জাপানের কিছু কিছু জায়গায় চার দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ফুকুশিমার হিরোনো শহরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

২০১৮ সালে জাপানের কুমাগায়া শহরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল জাপানের এ যাবৎকালের সবচেয়ে বেশি তাপমাত্রা। তবে দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এবারের তাপমাত্রা ওই রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

উচ্চ তাপমাত্রায় জাপানে সতর্কতা জারি

Update Time : ০২:৩৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩