ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

উরুগুয়ের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ২৮৫ Time View

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দশম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। লুইস সুয়ারেজদের জালে তিনবার বল পাঠিয়ে এই ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের শুরুটা অবশ্য শেষের মতো ছিল না। শুরুতে বরং বিপরীত ফলের আভাসই মিলছিল। ম্যাচের শুরুর দিকে উরুগুয়ে যেভাবে খেলেছে তাতে ২২ মিনিটেই তারা এগিয়ে যেতে পারতো ৩ গোলে!

তবে এরপর উরুগুয়েকে আর সেভাবে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার খেলোয়াড়রা ছন্দময় ফুটবল উপহার দিয়ে একে একে তুলে নেয় তিন গোল।

ম্যাচের ৩৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে রদ্রিগো ডি পলের গোলে ব্যবধান বাড়ায় আলবিসেলেস্তেরা।

বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে লতারো মার্টিনেজের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর উরুগুয়ে কয়েকদফায় চেষ্টা করে গেলেও এমিলিয়ানো মার্তিনেজের বিশ্বস্ত হাত হতাশ করে সুয়ারেজ-কাভানিদের।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলের মতো এখনও অপরাজিত আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

উরুগুয়ের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা

Update Time : ০৫:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১