ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এই প্রথম মৃত্যুশূন্য দেশ, করোনায় শনাক্ত ১৭৮

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ৩২৪ Time View

করোনায় এই প্রথম মৃত্যুশূন্য একটি দিন পার করার সুযোগ পেল দেশ। গত বছরের ১৭ মার্চের পর থকে দীর্ঘ ৬১১ দিন পর গত ২৪ ঘণ্টায় এ রোগে সারাদেশে কেউ মারা যায়নি। এই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছেন ১৭৮ জন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। করোনায় মৃতের সংখ্যা বর্তমানে ২৭ হাজার ৯৪৬ জন।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) করোনায় মারা যান সাতজন। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৫৩ জনের দেহে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৫ হাজার ১০৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ১৮ মার্চ করোনায় দেশে প্রথমবারের মতো মৃত্যের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ৪৬১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৯২ হাজার ১২০ জন।

Tag :
জনপ্রিয়

এই প্রথম মৃত্যুশূন্য দেশ, করোনায় শনাক্ত ১৭৮

Update Time : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১