ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ৩৭২ Time View

একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক নারী চিকিৎসক বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নারী ও শিশু নির্যাতন আইন ৯-এর ১ ধারায় মামলা করা হয়েছে। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে শাকিল আহমেদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাদি।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সাথে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন শাকিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত শাকিল আহমেদ কৌশলে তার গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য আমরা তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে নিয়ে এসেছিলাম। তাকে এখানে ভর্তি করা হয়েছে। গুলশান থানায় ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, গুলশান থানা পুলিশ একজন ভিকটিমকে রাতে শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে নিয়ে আসে। তাকে এখানেই ভর্তি করা হয়েছে।

এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। সম্মেলনেও তিনি শাকিল আহমেদের করা প্রতারণা, প্রতিহিংসা ও ভ্রূণ হত্যার বিচার চেয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।

Tag :

একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

Update Time : ০৬:২৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১