ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

এক দফা’ দাবিতে ‘কালো পতাকা’ নিয়ে ঢাকাসহ সব মহানগরে আজ ‘গণমিছিল’ করবে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ২৬৯ Time View

বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-নিপীড়ন ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার হটানোর ‘এক দফা’ দাবিতে ‘কালো পতাকা’ নিয়ে ঢাকাসহ সব মহানগরে আজ (শুক্রবার) ‘গণমিছিল’ করবে বিএনপিসহ বিরোধী দলগুলো। একই দাবিতে শনিবারও ‘গণমিছিল’ করবে তারা।

চলতি আগস্ট মাসেই দুটি গণমিছিল করবে জানিয়ে বিএনপির একাধিক নেতা বলেন, দুই দিনের এই গণমিছিলের পর এ ধরনের আরও দু-একটি কর্মসূচি আসতে পারে। এর মধ্যে শুক্রবার রাজধানী ঢাকায় একাধিক জায়গা থেকে যুগপৎভাবে গণমিছিল হবে। এছাড়া শনিবারও একই দাবিতে শনিবারও ‘গণমিছিল’ করা হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা ছাড়া দেশের অন্য সব মহানগরেও কালো পতাকার গণমিছিল হবে। তার মধ্যে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণে পৃথক কালো পতাকার গণমিছিল করবে। এর একটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, অন্যটি শ্যামলী রিং রোড থেকে বের হবে। নয়াপল্টনের গণমিছিল দয়াগঞ্জে গিয়ে শেষ হবে। মিছিলের আগে নয়াপল্টনে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তব্য দেবেন। আর শ্যামলী রিং রোড থেকে বের হয়ে অপর গণমিছিলটি শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হবে। এর আগে শ্যামলীতে সমাবেশ হবে। সেখানে স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

বিএনপির পাশাপাশি এক দফা দাবিতে বিকেল চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সেখান থেকে গণমিছিল বের করবে ‘গণতন্ত্র মঞ্চ’। সমাবেশে আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতারা বক্তব্য দেবেন। শাহবাগ মোড় থেকে গণতন্ত্র মঞ্চের গণমিছিল বের হয়ে তা এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হবে।

এছাড়া ‘১২-দলীয় জোট’ বেলা তিনটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে গণমিছিল বের করে শান্তিনগর মোড় পর্যন্ত যাবে। একই সময়ে জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে থেকে, এলডিপি এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি নটর ডেম কলেজের পাশ থেকে গণমিছিল বের করবে। গণ অধিকার পরিষদ (নুরুল হক) গণমিছিল বের করবে পুরানা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেসক্লাব এলাকায় গণমিছিল করবে। লেবার পার্টি ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত করবে। এনডিএম বিকেল পাঁচটায় মালিবাগে দলীয় কার্যালয়ের সামনে থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, এবি পার্টি বেলা ১১টায় বিজয়নগরে শ্রম ভবনের সামনে থেকে গণমিছিল করবে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

এক দফা’ দাবিতে ‘কালো পতাকা’ নিয়ে ঢাকাসহ সব মহানগরে আজ ‘গণমিছিল’ করবে বিএনপি

Update Time : ০৫:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩