ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

এক নজরে বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে প্রাথমিক হিসাব দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর ২৪ ড্রোন বিধ্বস্ত, ক্ষতি ৩০০ কোটি ডলার

ইরানের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে। মাসের শুরুতে এই সংখ্যা ছিল ১ অর্থাৎ ১ থেকে ৯ এপ্রিলের মধ্যে আরও ৮টি ড্রোন ভূপাতিত করেছে ইরান। বিধ্বস্ত হওয়া এসব এমকিউ-৯ রিপার ড্রোনের মূল্য ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

‘শেষ সতর্কবার্তা’ পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা যুক্তরাষ্ট্রের: ইরান

মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযান শুরু করতে গেলে শেষবারের মতো সতর্কবার্তা পাঠায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। আর এই সতর্কবার্তা পেয়ে অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ।

পাকিস্তানে বৈঠক নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

উপযুক্ত সময়ে ইরানকে শেষ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

আলোচনায় ব্যর্থতার পর ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া বার্তা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে এবং উপযুক্ত মুহূর্তে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংকটে যুক্তরাষ্ট্র, একমাত্র ভরসা চীন?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার (ইন্টারসেপ্টর ও রাডার) গুরুত্বপূর্ণ বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বল হয়ে পড়া মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য এখন যুক্তরাষ্ট্রকে চীনের ওপর নির্ভর করতে হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে পলিটিকো।

এবার হরমুজ প্রণালিতে সব জাহাজ আটকানোর হুঁশিয়ারি ট্রাম্পের

আলোচনায় অগ্রগতি না হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে।

বরিস জনসনকে ‘খলনায়ক’ বললেন মারিয়া জাখারোভা

ইস্টার উপলক্ষ্যে ইউক্রেন-রাশিয়া সংঘাত আপাতত যুদ্ধবিরতিতে রূপ নিয়েছে। এই যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থান পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থানে তার এই পরিদর্শনকে কটাক্ষ করে বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলি বাহিনীর ওপর নতুন করে হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুলল্লাহ ইসরায়েলি বাহিনীর ওপর দুটি পৃথক হামলা চালানোর দাবি করেছে।

অ্যান্টার্কটিকায় নতুন দ্বীপ আবিষ্কার

অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে একটি নতুন দ্বীপ আবিষ্কার করেছে আন্তর্জাতিক একদল অভিযাত্রী। নতুন দ্বীপ আবিষ্কারের তথ্য নিশ্চিত করেছে আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউট (এডব্লিওআই)।

Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এক নজরে বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৬

Update Time : ০১:২৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬