ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, বর্তমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে কোনো সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না।

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্ট। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এ ইস্যুতে পদ ছাড়লেন।

বিশ্বে ৪ কোটির বেশি মানুষ নতুন করে তীব্র খাদ্যসংকটে পড়তে পারে

ইরানকে ঘিরে যুদ্ধ জুন পর্যন্ত চলতে থাকলে বিশ্বজুড়ে আরও প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে নতি স্বীকার করতে হবে—তারপরই শান্তি নিয়ে আলোচনা সম্ভব।

উত্তর ইসরায়েলে শক্তিশালী বিস্ফোরণ

ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যম ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার পরপরই এই বিস্ফোরণগুলো ঘটে।

মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের কিছু রুটে বিমানের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প মঙ্গলবার রাতে আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা।

আমিরাতের আকাশসীমায় পুনরায় বিমান চলাচল শুরু

ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় আবারও বিমান চলাচল শুরু হয়েছে।

ইরানের বাসিজের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের বাসিজ মিলিশিয়া ইউনিটের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী এই দাবি করেছে।

হরমুজ প্রণালিতে নিরাপত্তা চায় ভারত, জব্দকৃত ট্যাংকার ফেরত চাইলো ইরান

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় পতাকাবাহী বা ভারতমুখী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তার বিনিময়ে নয়াদিল্লিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে জব্দ করা তিনটি ট্যাংকার (তেল/জ্বালানিবাহী জাহাজ) মুক্ত করে দেওয়ার শর্ত দিয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ মার্চ ২০২৬

Update Time : ০৬:০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬