ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুলাই ২০২৫

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৬৪৬ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ শত শত মুসলিমকে অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভারত কোনো প্রক্রিয়া ছাড়াই অবৈধভাবে দেশটি থেকে শত শত বাংলাভাষী মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে। ভারতের দাবি, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা সবাই অনুপ্রবেশকারী। কিন্তু তাদের এসব দাবির সত্যতা পাওয়া যায়নি।

গাজায় ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় লুটিয়ে পড়ছে মানুষ, কান্না থামছে না শিশুদের
গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহর বাসিন্দা আকরাম বাসিরের তিন সন্তান। ক্ষুধার যন্ত্রণায় সারাক্ষণ কান্নাকাটি করছে তারা। কিন্তু কিছু করার নেই ৩৯ বছর বয়সী এই ফিলিস্তিনি বাবার। কেবল ক্ষুধার্ত সন্তানদের জড়িয়ে ধরে আশ্বাসই দিতে পারেন, ‘যখন ইসরায়েলের অবরোধ শেষ হবে, তখন তোমরা যা খুশি তাই খেতে পারবে।’

যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দামে নতুন রেকর্ড, কারণ কী?
যুক্তরাষ্ট্রে দ্রুতগতিতে বাড়ছে গরুর মাংসের দাম। এটি সাধারণ ভোক্তাদের বাজারের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। দেশটিতে ২০২৫ সালের জুন মাসে গরুর কিমা প্রতি পাউন্ডের দাম ছয় ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেশি। একই সময়ে স্টেকের দাম বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ।

তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া
থাইল্যান্ডের সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া। কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে সংঘাত চলছে। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত শুক্রবার জানিয়েছেন, তার দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। তুরুন আনোয়ার (আনোয়ার, সরে যাও) শীর্ষক এই সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইরানে আদালত ভবনে সন্ত্রাসী হামলা, নিহত ৬
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে বিচার বিভাগের একটি ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে জাহেদান বিচার বিভাগ ভবনে এই হামলার ঘটনা ঘটে।

নতুন আইনের মুখে ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে মেটা
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটা ঘোষণা করেছে, ২০২৫ সালের অক্টোবরের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তাদের প্ল্যাটফর্মে রাজনৈতিক, নির্বাচন এবং সামাজিক ইস্যু সংক্রান্ত বিজ্ঞাপন বন্ধ করে দেবে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে মেটা ইউরোপীয় ইউনিয়নের নতুন আইনি অনিশ্চয়তা ও জটিলতাকে দায়ী করেছে।

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী গত বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এরপর শুক্রবার এবং শনিবার সকাল থেকে একাধিক জেলায় আকাশ কালো করে নামে ঝুমবৃষ্টি।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুলাই ২০২৫

Update Time : ০৫:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫