ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এটা ২০২৩ সাল; ইউক্রেনের যুদ্ধ এখনো শেষ হয়নি, তবে স্রোত ঘুরে যাচ্ছে: জেলেনস্কি

তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন,  এটা ২০২৩ সাল; ইউক্রেনের যুদ্ধ এখনো শেষ হয়নি, তবে স্রোত ঘুরে যাচ্ছে। এবং যুদ্ধে কারা জয়ী হবে তা ইতোমধ্যেই স্পষ্ট।
হলিউডের ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে জেলেনস্কি বলেন, প্রথম বিশ্বযুদ্ধ কয়েক মিলিয়ন মানুষের জীবন নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধও মিলিয়ন মিলিয়ন মানুষের জীবনহানি ঘটিয়েছে। এখন আবার তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে না। বিশ্ববাসীর সহযোগিতা নিয়ে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনকে থামিয়ে দেবে।
বক্তৃতার শুরুতে জেলেনস্কি বলেন, অ্যাওয়ার্ড প্রদানের এই অনুষ্ঠানটি চালু হয় ১৯৪৩ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে যাচ্ছিল। তখন স্পষ্ট হয়ে উঠেছিলো কারা জিততে যাচ্ছে। তারপরও কিছু যুদ্ধ চালিয়ে যাওয়া তখনো বাকি ছিল।
এ সময় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যারা সমর্থন দিয়ে যাচ্ছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
গত সপ্তাহে হোয়াইট হাউস ইউক্রেন ও পার্শ্ববর্তী ন্যাটো রাষ্ট্রগুলোতে ৩.৭৫ বিলিয়ন সামরিক সহযোগিতা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। যা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এযাবতকালে সবচেয়ে বড়  সামরিক সহযোগিতার প্যাকেজ। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির এক সপ্তাহ পরই জেলেনস্কির কাছ থেকে এমন মন্তব্য শোনা গেল।
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

এটা ২০২৩ সাল; ইউক্রেনের যুদ্ধ এখনো শেষ হয়নি, তবে স্রোত ঘুরে যাচ্ছে: জেলেনস্কি

Update Time : ১০:০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩