ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

এনটিআরসিএর ফল প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ৩৫২ Time View

এনটিআরসিএর ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। এর আগে সন্ধ্যায় এ বিষয়ে জরুরি মিটিংয়ে বসেন এনটিআরসিএর কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ফল প্রকাশ করবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, আজ সন্ধ্যা থেকে প্রার্থীরা টেলিটকের এসএমসের মাধ্যমে ফল পাবেন। এছাড়া এনটিআরসিএর ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে আবেদন প্রক্রিয়া শেষ করা হলেও আদালতে মামলার কারণে আবেদনকারীদের ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশনা মোতাবেক ৫১ হাজার ৭৩১টি পদে নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, শিক্ষক নিবন্ধনের ১ থেকে ১২তম পর্যন্ত পাস করেও চাকরি না পাওয়া ২ হাজার ৫০০ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে এনটিআরসিএকে সুপারিশ করে রায় দিয়েছিল হাইকোর্ট। সে রায় ২৮ জুন বাতিল করে দেয় আপিল বিভাগ। চলতি বছরের ৩০ মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার ৩০৪ শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, এমপিওভুক্ত ও নন-এমপিও স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১ জনকে, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬ জনকে এবং সংরক্ষিত ২ হাজার ২০৭ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

এনটিআরসিএর ফল প্রকাশ

Update Time : ০৪:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১