ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শুক্রবারও চলবে মেট্রোরেল!

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ১৯৫ Time View

মেট্রোরেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা সপ্তাহে ছয়দিন নিয়মিত চলাচল করছে। তবে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এবার শুক্রবারও মেট্রোরেল চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী জুলাই থেকে অন্যান্য দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে রাজি নন ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেছেন, ‌‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। যদি এ রকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, হয়তো কয়েকদিন পরে আমাদের এমডি এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন।’

মেট্রোরেলের বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে, যাত্রীর চাপ বাড়ায় সকাল-সন্ধ্যা পিক আওয়ারের হেডওয়ে সময় (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) কমানো হবে বলে জানা গেছে। এটি জুনে কার্যকর হতে পারে। এ ক্ষেত্রে হেডওয়ে সময় কমিয়ে ৫ মিনিট করা হতে পারে, বর্তমানে ৮ মিনিট রয়েছে।

Tag :
জনপ্রিয়

এবার শুক্রবারও চলবে মেট্রোরেল!

Update Time : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪