ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন, সতর্কীকরণ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের

চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে বলে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রকৃতপক্ষে প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নন।বিজ্ঞপ্তিতে জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার এবং কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রশ্ন ফাঁস সংক্রান্ত অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ করা হয়।

Tag :
জনপ্রিয়

এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন, সতর্কীকরণ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের

Update Time : ০৬:২৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬