ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

“এ অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে ‘নির্বাচনের গণহত্যা’ হবে”: জামায়াতে ইসলামীর আমির

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭১ Time View
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে ‘নির্বাচনের গণহত্যা’ হবে”।

রবিবার বিকেলে সিলেটে জামায়াতের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, “নির্বাচন তো আমরা সবাই চাই। পরিবেশ তো তৈরি করতেই হবে। তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি। মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন হওয়া উচিত”।

বর্তমান পরিস্থিতিতে সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “এই সমাজে রিয়েলি ডেভিল আছে। দেশের ১৮ কোটি মানুষ সশস্ত্র বাহিনীসহ যৌথ বাহিনী এই অভিযানের সাথে থাকবে, যাতে সত্যিকারের ডেভিলরা হান্ট হয়”।

“যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল হবে না”, যোগ করেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, “দেশে নির্বাচিত সরকার হলেই যে ভাল সরকার হবে, সেটা বলা যাবে না। ভাল সরকার হতে হলে ভাল মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। এ জন্য অতীত যার ভাল, বর্তমান যার ভাল, আশা করা যায় ভবিষ্যৎ তার ভাল হবে”।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন যখন কাছে আসবে, তখনই নিজ দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে জামায়াত।

সূত্র : বিবিসি বাংলা
Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

“এ অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে ‘নির্বাচনের গণহত্যা’ হবে”: জামায়াতে ইসলামীর আমির

Update Time : ০৭:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫