ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ঐতিহাসিক জয়কে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত শহিদদের স্মরণে উৎস

পাকিস্তানের মাঠে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীণ দলটি।

টেস্টে বাংলাদেশের এটিই প্রথম ১০ উইকেটে জয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে বাংলাদেশের প্রাপ্তি ছিল ২০১৫ সালে খুলনা টেস্ট ড্র। ১৪তম টেস্টে এসে বাংলাদেশ পেল ঐতিহাসিক জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের টেস্টে হারাল বাংলাদেশ। বাকি থাকল শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয়, সব মিলিয়ে ২০তম।

রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয়কে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিতহ শহিদদের স্মরণে উৎসর্গ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৭১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ১৪১ রান করেন সৌদ শাকিল। ৫৬ রান করেন সায়েব আইয়ুব।

জবাবে মুশফিকুর রহিমের ১৯১ এবং সাদমান ইলাম অনিক (৯৩), মেহেদি হাসান মিরাজ (৭৭), লিটন দাস (৫৬) ও মুমিনুল হক সৌরভের (৫০) ফিফটিতে ভর করে ৫৬৫ রান করে বাংলাদেশ।

১১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশ দলের হয়ে ৪ ও ৩টি করে উইকেট নেন মিরাজ ও সাকিব।

৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে শত শত ছাত্র শহিদ হয়। আহত হয়ে এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অনেকে। অনেকে পঙ্গু হয়ে গেছে। ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঐতিহাসিক জয়কে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত শহিদদের স্মরণে উৎস

Update Time : ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪