ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের যাত্রা শুরু

পবিত্র আশুরা উপলক্ষে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ ধ্বনিতে মুখরিত রাজধানী ঢাকার তাজিয়া মিছিল। শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি যাত্রা শুরু করে।

শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ এই শোক মিছিলে অংশ নেন। তারা সবাই কালো পোশাকে পরে, হাতে প্রতীকী ছুরি, নিশান, আলাম, বেস্তা ও কারবালার স্মৃতিচিহ্ন নিয়ে যোগ দেন মিছিলে। মুখে মুখে ধ্বনিত হয় ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’, ‘ইয়া আব্বাস’। কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে মিছিলে অংশ নেওয়া অনেককে শোকে মাতম করতেও দেখা গেছে।

তাজিয়া মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা। পুরো পথে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সোয়াত ও ডিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। এছাড়া দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীদেরও দেখা যায়।

আরেক অংশগ্রহণকারী নাসরিন আক্তার বলেন, শোকের দিন হলেও আমাদের এই জমায়েত ইমামদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমরা প্রজন্ম থেকে প্রজন্ম এই ইতিহাস বহন করে চলেছি। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের এই মিছিল।

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের যাত্রা শুরু

Update Time : ০৯:১৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫