ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

ওমরাহ পালনের সুযোগ কেবল করোনার টিকা নিলেই

রমজান মাস থেকে কভিড-১৯ এর টিকা নেওয়া ব্যক্তিদেরই কেবল মক্কায় বছরব্যাপী ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। সোমবার সৌদি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। যারা টিকার দুটি ডোজই গ্রহণ করেছে, অন্তত ১৪ দিন আগে টিকার একটি ডোজ গ্রহণ করেছে এবং যারা সংক্রমণ থেকে সেরে উঠেছে।

এসব ব্যক্তিই কেবল ওমরাহ পালন এবং পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবেন।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, এই নিয়ম রমজান মাসের শুরুতেই চালু হবে। তবে কতদিন চলবে তা স্পষ্ট নয়। সৌদি বাদশাহ সালমান গত মাসে হজ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেন। এর পরই নতুন এ ঘোষণা এলো।

এর আগে মার্চে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যারা করোনার টিকা নেবেন, এবার শুধু তারাই পবিত্র হজ পালন করতে পারবেন।

করোনা মহামারির কারণে আধুনিক ইতিহাসে সৌদি আরব প্রথমবারের মতো গত বছর সীমিত পরিসরে হজের আয়োজন করে। দেশটিতে বসবাসরত ১০ হাজার মুসলিমকে হজে অংশ নেওয়ার অনুমতি দেয়া হয়। অথচ ২০১৯ সালে বিশ্বের ২৫ লাখ মুসলমান হজ সম্পাদন করেছিল।

তবে চলতি বছর ঠিক কী পরিমাণ লোককে হজ্জের অনুমতি দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, সৌদি আরবে তিন লাখ ৯৩ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৭০০ জন।

Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

ওমরাহ পালনের সুযোগ কেবল করোনার টিকা নিলেই

Update Time : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১