ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

করোনায় খুলনার তিন হাসপাতালে একদিনে ১৫ মৃত্যু

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার দৌলতপুরের বেগম (৫০), খানজাহান আলী রোডের শেখ ওহিদুজ্জামান (৬৮), দোলখোলা এলাকার আনোয়ারা (৬২), খুলনা সদরের সরদার হায়বাদ আলী (৫৫), বাগেরহাটের ফুনিয়াবাই এলাকার জাহাঙ্গীর (৫২) এবং বাগেরহাটের ডাকবাংলো এলাকার ইলিয়াস ফকির (৬০) ।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। যার মধ্যে রেড জোনে ১০২ জন, ইয়েলো জোনে ৪১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ডুমুরিয়ার চুকনগরের জাকির হোসেন (৫০), খুলনার বানিয়াখামারের আফতাব হোসেন (৭৬), ডুমুরিয়া গোলনা গ্রামের সালেহা বেগম (৬৭), বাগেরহাটের চিতলমারীর হিজলা এলাকার কাজী আহাদ (২৬), নড়াইল সদরের দর্গিপুরের হালিমা (৫৫) এবং একই এলাকার গোবরা গ্রামের মিন্টু বিশ্বাস (৮১)।

এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৫ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন ও  এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। পিসিআর ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- খুলনা মহানগরীর টুটপাড়ার জহুরুল হক (৬৫) ও ডুমুরিয়ার জাহানারা বেগম (৬০)। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন; তার মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩২ জন নারী।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

করোনায় খুলনার তিন হাসপাতালে একদিনে ১৫ মৃত্যু

Update Time : ০৫:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১