ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩ আগস্ট ২০২৬ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী বাংলা কিউআর : ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি উপলক্ষে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ আজ বিশ্ব বন্ধু দিবস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, শনাক্তের হার ১০.২৪

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৬ Time View

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে। শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯২৯ জন। শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ।

বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন।

২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ৫, খুলনায় ৪, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩ আগস্ট ২০২৬

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, শনাক্তের হার ১০.২৪

Update Time : ১২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২