ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু, শনাক্তের হার ৭.৪৬ শতাংশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ৩৫০ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। আগের দুই দিন মৃত্যু অর্ধশতের নিচে থাকলেও রবিবার মৃত্যু বেড়ে ফের অর্ধশতাধিক হয়ে গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭১ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে।

রবিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার ও শনিবার দুই দিন মৃত্যু অর্ধশতের নিচে নেমেছিল। শুক্রবার ৩৮ জন করোনায় মারা যায়। পর দিন শনিবার ৪৮ জন প্রাণ হারায়।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার ৫৮, বুধবার ৫২, মঙ্গলবার ৫৬ ও সোমবার ৬৫ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয়

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু, শনাক্তের হার ৭.৪৬ শতাংশ

Update Time : ১২:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১