ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩০ নির্ধারণ করেছে সরকার

করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩০ নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দেশে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ছিল ৩৫ বছর।
এর আগে টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির একটি ভার্চুয়াল সভায় গতকাল রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
সভায় ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ।
সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা সুপারিশ করেছিলাম বয়সসীমা ১৮ বছরে নামানোর জন্য, কিন্তু সভায় সিদ্ধান্ত হয় বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করার এবং পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনার।’ এর আগে বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। এখন পর্যন্ত সরকার বিভিন্ন উৎস থেকে এক কোটি ৭৯ টিকা পেয়েছে। এরমধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও ১১ লাখ ডোজ টিকা।
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩০ নির্ধারণ করেছে সরকার

Update Time : ০৪:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১