ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা নেওয়ার ১২দিন পর করোনা আক্রান্ত ত্রাণ সচিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৪১ Time View

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন করোনা ভ্যাকসিন নেওয়ার ১২ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি একটি জনপ্রিয় অনলাইন নিউজপোটালকে নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন।

জানা যায়, ত্রাণ সচিব গত ৭ ফেব্রুয়ারি টিকা নেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি করোনা শনাক্ত হন। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, করোনার লক্ষণ দেখা দেয়ায় পরীক্ষার জন্য গত ১৮ ফেব্রুয়ারি সচিব মহোদয় নমুনা দেন। ১৯ ফেব্রুয়ারি ফলাফল পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার শ্বাসকষ্ট কিছুটা কমেছে। অক্সিজেন সেচুরেশনও ভালো। তবে তার বেশ কাশি রয়েছে।

Tag :

করোনার টিকা নেওয়ার ১২দিন পর করোনা আক্রান্ত ত্রাণ সচিব

Update Time : ০৭:৫৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১