ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে

কিংবদন্তি চিত্রনায়িকা কবরী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন গত ১৭ এপ্রিল। কবরীর মৃত্যুর দুদিন পার না হতেই করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কবরীর ছেলে শাকের চিশতী। গণমাধ্যমকে তিনি জানান, রবিবার (১৮ এপ্রিল) রাত থেকেই শাকেরের শরীরে জ্বর আসে। তিনি খাবারের স্বাদ গন্ধ পাচ্ছিলেন না। এতে কিছুটা ঘাবড়ে যান শাকের। পরে পরিবারের সদস্যদের পরামর্শে করোনা পরীক্ষা করান সরকারি একটি হাসপাতালে। সেখানে ভর্তি হতে না পেরে ভর্তি হয়েছেন বেসরকারি একটি হাসপাতালে। শাকের জানান, তার বুকের সিটিস্ক্যান করা হয়েছে। সিটিস্ক্যানের ফলাফল এখনো হাতে আসেনি।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। হাসপাতালটিতেই ১৭ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মায়ের অসুস্থতার পর থেকে তার চিকিৎসা থেকে শুরু করে দাফন পর্যন্ত সবকিছুতে পাশে ছিলেন শাকের।

কবরীর পাঁচ ছেলের মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে এবং ছোট ছেলে অটিজমের সমস্যা থাকায় মায়ের যাবতীয় দেখভালের দায়িত্ব পড়ে শাকের চিশতীর ওপর। মাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি—সবই করতে হয়েছে শাকেরকে। শাকের তার বন্ধু ও কবরীর কাছের কয়েকজনকে নিয়েই মায়ের শেষবিদায়ের কাজটি সম্পন্ন করেন।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে

Update Time : ০৪:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১