ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৬০৭ জন মানুষের মৃত্যু হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৬০৭ জন মানুষের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৯ হাজার ৯১২ জন।

শুক্রবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত এই মহামারিতে আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৩১৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ২৭ হাজার ৪৯৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ১ হাজার ৯৬২ জন।

মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় মারা গেছেন ৮২০ জন। শনাক্ত হয়েছে ২১ হাজার ৪৩৮ জন।

ব্রাজিল করোনা শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৬১ জন এবং রোগী শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১১ জন।

এদিকে আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩১৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৫৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৬০৭ জন মানুষের মৃত্যু হয়েছে

Update Time : ০৫:০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১