ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬ শতাধিক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৭৪ জনের শরীরে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৮০টি। শনাক্তের হার ৩.৩৭ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন ঢাকা বিভাগের। রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন।

এর আগে রোববার দেশে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়। আর এদিন করোনা শনাক্ত হয় ৫৫৭ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
Tag :
জনপ্রিয়

করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬ শতাধিক

Update Time : ১২:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২