ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

করোনায় আরো ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪ সহস্রাধিক; হার ১৪.৬৬ শতাংশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ২৯৭ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জনের শরীরে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৯ হাজার ৪২ জন।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭১টি। শনাক্তের হার ১৪.৬৬ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩৫১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুইজন পুরুষ ও নারী চারজন। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় ১২ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ৩ হাজার ৩৫৯ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

করোনায় আরো ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪ সহস্রাধিক; হার ১৪.৬৬ শতাংশ

Update Time : ১২:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২